‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

০৪ এপ্রিল ২০২৬, ১২:১৩ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ AM
মেয়ে জায়মা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়ে জায়মা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বাংলা নয়, মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন ছবি (সিনেমা) দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন রাতে গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন চলচিত্র দেখতে। সাথে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।

ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবিটি দেখেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। ছবিটি ঈদ-উল ফিতরে মুক্তি পেয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। ৭টা ১০ মিনিটে শুরু হয়ে সিনেমাটি ১০টা ১০ মিনিটে শেষ হয়েছে।

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ (Project Hail Mary), যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬