প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে ৪টি মন্দিরে আর্থিক সহায়তা

০১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ PM
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে ৪টি মন্দিরে আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে ৪টি মন্দিরে আর্থিক সহায়তা © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের ৪টি মন্দিরে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বুধবার (০১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি চারটি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

তারেক রহমানের পক্ষ থেকে অনুদানের চেক পাওয়া মন্দিরগুলো হলো– ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির।

চেক বিতরণের সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।

কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
  • ২৩ নভেম্বর ২০২৬
গ্রামীন ব্যাংকে হামলা, ড. ইউনূস বললেন—  ‘আমার কোনো শেয়ার নে…
  • ২৩ নভেম্বর ২০২৬
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা ন…
  • ২৩ নভেম্বর ২০২৬
‘বাবা ভুল করেছি মাফ করে দাও’, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচ…
  • ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের হিসাব অর্থ বিভাগে পাঠানো নিয়ে যা বলছে …
  • ২৩ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ এমপি গ্রেফতার
  • ২৩ নভেম্বর ২০২৬