খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী

নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ,লেখা আহ্বান

১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ PM
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর, সোমবার, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, ব্যক্তিত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবনের নানা দিক, সাফল্য এবং জাতীয় জীবনে অবদান তুলে ধরে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্মারকগ্রন্থ প্রকাশের লক্ষ্যে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

আয়োজকদের নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা ও নারী নেতৃত্ব; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর ভূমিকা; অর্থনৈতিক দর্শন; নির্বাচন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; সরকার, আমলাতন্ত্র ও সুশাসন এবং তাঁর জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতিচারণ।
এ ছাড়া তাঁর নান্দনিকতা, রুচিবোধ, আত্মমর্যাদাবোধ, মানবিক গুণাবলি এবং রাজনৈতিক জীবনের নানা অজানা অধ্যায়ও স্মারকগ্রন্থে স্থান পাবে।

লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখায় তথ্যনির্ভরতা, মৌলিকত্ব ও বিশ্লেষণধর্মিতাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি লেখক নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরতে পারবেন। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।

আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে লেখা ই-মেইলে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]।

আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান প্রামাণ্যভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর জীবন ও রাজনৈতিক ভূমিকার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।
নাগরিক সমাজের পক্ষে এ উদ্যোগের কথা জানিয়েছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
‎

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
সাপ্লিমেন্টারিতে বসছেন না এইচএসসি ফেল অর্ধেকেরও বেশি, ১০ বো…
  • ১৩ নভেম্বর ২০২৬
নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950