মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী

০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ PM
মেয়ে জাইমা রহমানের সাথে প্রধানমন্ত্রী

মেয়ে জাইমা রহমানের সাথে প্রধানমন্ত্রী © সংগৃহীত

মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
 
প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
 
এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬