ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারে নারীর মর্যাদা বাড়বে : প্রধানমন্ত্রী

০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড প্রবর্তনের ফলে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ ও মর্যাদা বৃদ্ধি পাবে। 

বুধবার (১ এপ্রিল) বিকালে জাতীয় সংসদ অধিবেশনে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশ্নোত্তরের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তারেক রহমানের প্রথম অংশগ্রহণ।

এই কার্ড পরিবারের নারী প্রধানের নামে দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে একদিকে যেমন খাদ্য, পুষ্টি, চিকিৎসা ও শিক্ষায় সরাসরি ব্যয় নিশ্চিত হবে, অন্যদিকে পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অবস্থান শক্তিশালী হবে। এটি সমাজ ও পরিবারে নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করবে।

একই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আরও জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে এই ভাতার আওতায় আনা হয়েছে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এই কর্মসূচিতে যুক্ত করা হবে। পর্যায়ক্রমে আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬