স্থানীয় সরকার নির্বাচনে জোট গঠন নিয়ে যা বললেন সারজিস

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলনে কথা বলছেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলনে কথা বলছেন সারজিস আলম © টিডিসি

স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় জোটের দলগুলো জোটগতভাবে নির্বাচন করা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেছেন, জামায়াতও তাদের জায়গা থেকে বলেছে তারা স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে। আমরাও এককভাবে আমাদের সেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবং পুরোদমে কাজ শুরু করতে যাচ্ছি। শেষ সময় গিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যদি মনে হয় ১১ দলীয় জোট একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে স্থানীয় পর্যায়ে আমাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

সারাদেশে স্থানীয় সরকার নির্বাচনের জন্য এনসিপি প্রাথমিক প্রার্থী ঘোষণা করবে জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি খুব দ্রুতই বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আমাদের জায়গা থেকে প্রাথমিকভাবে প্রার্থী যাচাই বাছাই শুরু করব। সাক্ষাৎকারের মধ্য দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের আমাদের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভায় আমরা আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করতে চাই। 

তিনি আরও বলেন, আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যেই জায়গাগুলোতে স্থানীয় নির্বাচন হয় আমরা আমাদের কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছেন আমরা আপনাদেরকে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই আপনারা যারা স্থানীয় পর্যায়ে জনগণের প্রতি প্রতিনিধিত্ব করতে চান। আপনারা মনে করেন জনগণের কাছে আপনাদের ওই গ্রহণযোগ্যতা আছে। আপনারা কাজ করে এসেছেন আগামীতেও করতে চান এবং ভোটের রায়ের মাধ্যমে জনগণ আপনাদের উপর আস্থা রাখবে। আপনারা আজকে এখন থেকে স্থানীয় পর্যায়ের ওই ইউনিটকে সামনে রেখে আপনারা আপনাদের নির্বাচনী যে কার্যক্রম প্রস্তুতি নেয়া এটি শুরু করতে পারেন। 

এনসিপির এই নেতা বলেন, শুধুমাত্র আমাদের দলীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা নয় বরং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, শ্রমজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, অটোরিক্সাচালক আপনারা যে যার জায়গা থেকে যদি মনে করেন যে আগামীর বাংলাদেশে অন্তত আপনার সংশ্লিষ্ট ইউনিক টিমে আপনি জনপ্রতিনিধি হতে চান, আমরা আপনার খোঁজে, আপনাদের খোঁজে খুব দ্রুত স্থানীয় পর্যায়ের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আসব। আমরা আহ্বান করবো আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যখন আসবো, আপনাদের যে চাওয়া পাওয়া গুলো ইচ্ছাগুলো এবং আপনাদের আকাঙ্ক্ষাগুলো আমাদের সামনে তুলে ধরবেন। সার্বিক বিবেচনায় জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি থাকবে আমরা আমাদের জায়গা থেকে তাকেই আমাদের স্থানীয় পর্যায়ের প্রার্থী হিসেবে বিবেচিত করব। 

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081