সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন আসিফ মাহমুদ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ PM
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার © টিডিসি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে আলোচনায় আসছে দলটির সম্ভাব্য প্রার্থীদের নামও। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। দলীয় সূত্র বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী চূড়ান্ত না হলেও দক্ষিণে আসিফ মাহমুদই হতে যাচ্ছেন দলের প্রার্থী। সে অনুযায়ী, প্রস্তুতিও শুরু করেছেন সাবেক এই উপদেষ্টা।

এনসিপি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে জাতীয় নির্বাচনের আগে পদত্যাগ করলেও নির্বাচন করেননি আসিফ মাহমুদ। দলের পক্ষ থেকে শুরুতে সংসদের উচ্চকক্ষে তার নাম চিন্তা করা হলেও সিটি করপোরেশনে তার নাম এখন চিন্তা করা হচ্ছে। নির্বাচনের বিষয়ে আগ্রহী খোদ আসিফ মাহমুদও, নেমেছেন আটঘাট বেঁধে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন দলের প্রধানদের সঙ্গে ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করছেন আসিফ মাহমুদ। এরই অংশ হিসেবে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন যুগ্ম আহ্বায়ক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা-১০ আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন আসিফ। সেকারণে ওই আসনে বেশ কিছু কাজ করেছেন তিনি। পরবর্তীতে নির্বাচন থেকে সরে আসায় ডিএসসিসি নির্বাচনের প্রস্তুতি শুরু করেন তিনি। একারণে ডিএসসিতে প্রার্থী হিসেবে তাকেই সমর্থনের চিন্তা করছে এনসিপি। 

এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে জানান, দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি করপোরেশনে তিনি এবং আসিফ মাহমুদ প্রাথমিক আলোচনায় আছেন। দলের পক্ষ থেকে আগ্রহীদের বিষয়ে জানতে চাইলে আমরা দুইজন ইচ্ছা পোষণ করেছি। চূড়ান্ত হবে দলীয় ফোরামে।

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণার বিষয়ে জানতে চাইলে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দলের পক্ষ থেকে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। 

স্থানীয় নির্বাচনে ১১ দলীয় জোটের সমঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একত্রে নির্বাচন করার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যেতে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এবিষয়ে কথা বলতে আসিফ মাহমুদের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬