এনসিপি নেতা

রাজনীতিবিদদের শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করার দাবি স্পষ্টত নিয়োগ বাণিজ্যের বন্দবস্ত!

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ PM
ফয়সাল মাহমুদ শান্ত

ফয়সাল মাহমুদ শান্ত © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে রাজনৈতিক নেতাদের বহাল রাখার দাবি স্পষ্টত নিয়োগ বাণিজ্যের বন্দোবস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির () যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। রবিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে ফয়সাল মাহমুদ শান্ত বলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূইয়া তিনটি দাবি পেশ করেছেন—প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ কমিটির মাধ্যমে হবে; কমিটির সভাপতি পদে রাজনৈতিক নেতাদের বহাল রাখা হবে; এবং একজন সংসদ সদস্য অন্তত তিনটি প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারবেন। তার মতে, এসব দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, প্রথম দাবিটি স্পষ্টত নিয়োগ বাণিজ্য করার জন্য একটি বন্দোবস্ত। সকল ধরনের শিক্ষক নিয়োগ স্বচ্ছ, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত।

শিক্ষাক্ষেত্রে রাজনৈতিককরণের এ ধরনের প্রচেষ্টার নিন্দা জানিয়ে এনসিপির এ নেতা বলেন, শিক্ষক সংগঠনগুলোকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির বাইরে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে মনোযোগী হতে হবে। অন্যথায় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬