এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের ওপর হামলার হুমকি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ AM
সালেহ উদ্দিন সিফাত

সালেহ উদ্দিন সিফাত © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফেসবুক পোস্টে তিনি জানান, ‘আমার মোবাইল নাম্বার, পারিবারিক ঠিকানা এবং অন্যান্য ডিটেইলস সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করেছে গণহত্যাকারী লীগ। ইতোমধ্যে বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনবরতঃ ডেথথ্রেট, হামলা এবং পরিবারের ওপর আঘাতের হুমকি দেওয়া হচ্ছে। আমি পুলিশের কাছে এই ব্যাপারে মামলা করতে যাচ্ছি। সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পুলিশকেও জানিয়েছি।’

সালেহ উদ্দিন সিফাত তার দেওয়া বিবৃতিতে এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও বলেন, ‘এই গণহত্যাকারী ও ফ্যাসিবাদীদের মোকাবেলায় আমি আপনাদেরকে পাশে চাই। আমরা এই খুনীচক্রকে একসঙ্গে প্রতিহত করবো, ইনশাআল্লাহ! ইনকিলাব জিন্দাবাদ!’

এইচএসসির প্রশ্ন প্রিন্ট তিনবার, পরীক্ষায় অনিয়মের ‘লিকেজ পয়ে…
  • ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে গোলাগুলি চলছে
  • ৩১ অক্টোবর ২০২৬
৮ শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না এক শিক্ষার্থীকে
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল হলো, পাস ও ফেল করা শিক্ষার্থীদের এখন করণীয় কী?
  • ৩১ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখ শিক্ষার্থীর জন্য চালু হচ্ছে জে…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ
  • ৩১ অক্টোবর ২০২৬