বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হচ্ছেন যারা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ PM
ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম

ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আর বিরোধী দল থেকে চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিরোধী দলের সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও পড়ুন: বিএনপির মন্ত্রিসভার ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর তালিকা দেখে নিন

১১-দলীয় জোটের একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদের বিরোধী দলের উপনেতা হচ্ছেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর মাওলানা রফিকুল ইসলাম খান হুইপের দায়িত্ব পালন করবেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬