এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার দায়িত্বে সারজিস-হান্নান মাসউদসহ ৬ জন

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ PM
এনসিপি

এনসিপি © সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ কমিটি গঠন করা হয়। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সূত্রে জানায়, কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলমকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হান্নান মাসউদকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিল ঝুমা।

কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা সার্বিকভাবে কমিটিকে সহযোগিতা করবেন বলে জানানো হয়েছে।

২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬