ফরিদপুরে পদত্যাগ করলেন এনসিপি নেতা

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ PM
হায়দার মোল্যা

হায়দার মোল্যা © সংগৃহীত

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব হায়দার মোল্যা (২৭) পদত্যাগ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে পাঠিয়েছেন।

ফেসবুক পোস্টে হায়দার মোল্যা জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণে স্বেচ্ছায় এবং সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

পদত্যাগপত্রে হায়দার মোল্যা লিখেছেন, ‘আমি হায়দার মোল্যা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’ পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি ব্যক্তিগতভাবে যোগাযোগ না করার অনুরোধও জানিয়েছেন তিনি। তার এ ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।’

এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, ‘হায়দার মোল্যার পদত্যাগপত্রের কপি আমি পেয়েছি। এটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬