প্যারোলে মুক্তি, হাতকড়া পরেই মায়ের শেষ বিদায়ে দুই আওয়ামী লীগ নেতা

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ PM
 মায়ের জানাজায় দুই সহোদর ভাই

মায়ের জানাজায় দুই সহোদর ভাই © টিডিসি ফটো

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের দুই সহোদর আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মো. ইসমাঈল কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরেই তাঁদের মায়ের জানাজায় অংশ নিয়েছেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানা যায়, রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা কারাগারে আটক রয়েছেন এই দুই ভাই। তাঁদের মা মোস্তফা বেগম (৮০) শনিবার (২১ ফেব্রুয়ারি) ইন্তেকাল করলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা প্যারোলে সাময়িক মুক্তি পান।

বাদ জোহর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে হাতকড়া পরা অবস্থায় উপস্থিত হন তারা। জানাজায় অংশ নিয়ে দুই ভাই অঝোরে কাঁদতে থাকেন। এসময় তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে এবং তারা কখনো অন্যায় করেননি।

তারা মায়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সবার কাছে অসুস্থ বাবা নূর আহমদের সুস্থতার জন্য দোয়া চান।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় জামিন লাভের পর দক্ষিণ মিঠাছড়ির আরেক মামলায় পুনরায় আটক দেখানো হয়। পরবর্তীতে সেখানেও জামিন পাওয়ার পর রামুর মাহিন চৌধুরীর একটি মামলায় আবারও গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাভোগ অব্যাহত রাখা হয়। বর্তমানে তারা প্রায় আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন।

কারাগারে থাকার কারণে জীবিত অবস্থায় তাঁরা মাকে শেষবার দেখতে পারেননি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬