শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে আটক দুই আওয়ামী লীগ নেতা

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ PM
আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ

আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ © টিডিসি

গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালায় অংশ নিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমারুল ইসলাম সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা জানানো শেষে ফেরার পথে পৌরপার্কের সামনে থেকে ওই দুই নেতাকে আটক করে পুলিশ।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু সাংবাদিকদের বলেন, ‘ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তারা সেখানে একত্র হয়েছিলেন। সকল অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তার কথা বিবেচনা করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬