বরগুনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, টাঙানো হলো শেখ মুজিব ও হাসিনার ছবি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ PM
বরগুনায় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়

বরগুনায় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হয় © ভিডিও থেকে নেওয়া

বরগুনা জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টার দিকে বরগুনা শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়রা জানান, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম ও জেলা ছাত্রলীগের সদস্য নাইমের নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেন। তারা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি টাঙান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। তবে ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দলের কার্যালয়ে এ ধরনের কর্মসূচি প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।

মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9