ময়মনসিংহে দেড় বছর পর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতার্মীরা

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ PM
ময়মনসিংহের তারাকান্দায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা

ময়মনসিংহের তারাকান্দায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের ভাঙা ও অগ্নিদগ্ধ দলীয় কার্যালয় প্রায় দেড় বছর পর আবার চালু করার লক্ষ্যে দলীয় স্লোগান ও পতাকা প্রদর্শন করেছে দলটির নেতাকর্মীরা।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে সাহরির পর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নেতাকর্মীরা রাতের আঁধারে কার্যালয়টিতে ঝটিকা স্লোগান ও দলীয় পতাকা প্রদর্শন করেন।
 
এ সময় উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিমন দেবনাথ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল হাসান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সহসম্পাদক রুমন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙা ভবনটিতে উদ্বোধনী স্লোগান ও পতাকা প্রদর্শন শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ কার্যালয় আবার চালুর ঘোষণার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ও শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি তফাজ্জল হোসেন রনোর নির্দেশনায় কার্যালয়টি আবারও চালু করা হয়।
 
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. তানভীর আহম্মেদ বলেন, স্বল্প সময়ের জন্য গভীর রাতে ভাঙা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা আকস্মিক স্লোগান দেয় এবং স্থান ত্যাগ করে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9