জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ AM
দবিরুল ইসলাম

দবিরুল ইসলাম © সংগৃহীত

গ্রেফতারের দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে একই দিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তার জামিন মঞ্জুর করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার গণমাধ্যমকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল ইসলাম গ্রেফতার হন। একই মামলায় তার ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকেও গ্রেফতার করা হয়েছিল। তিনি এখনও দিনাজপুর কারাগারে আটক রয়েছেন।

দবিরুল ইসলামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাবন্দী থাকায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি এতটাই দুর্বল যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও পারছেন না।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই কারাগারে অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।

শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now