আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের ফটকে শেখ মুজিবের ছবি রেখে নেত্রীদের স্লোগান

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ PM
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের সামনে শেখ মুজিবুর রহমান ও জাতীয় পতাকার ছবি টানিয়ে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজসহ ১০-১২ জন নেতাকর্মী ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে গিয়ে স্লোগান দেন।

২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের শাসনাবসান ঘটে আওয়ামী লীগের। একপর্যায়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় জনতার দখলে। সেদিন বিকেলে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা করে সংক্ষুদ্ধ জনতা। সেদিন ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

গেল বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর থেকে দেশের নানান জায়গায় দলীয় অফিস খুলতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। 

২০০৯ সালে প্রথমবার ক্ষমতায় এলে ভবনটি দলের নামে কিনে নেয় আওয়ামী লীগ। পরে ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে পাশের চার তলা দুটি ভবন কিনে দলীয় সভাপতির কার্যালয়টির সম্প্রসারণ করা হয়।

মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9