ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ AM
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে আসেন তিনি। তারেক রহমানের ভোটকেন্দ্রে আসাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।

এর আগে সকাল ৯টা থেকেই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই কেন্দ্রের আশপাশে তাদের অবস্থান লক্ষ্য করা যায়।

তারেক রহমানকে এক নজর দেখতে অনেক নেতাকর্মী ও সমর্থক কেন্দ্রে ভিড় করছেন। একই সঙ্গে তার ভোট প্রদানকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন।

এদিকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান নিতে দেখা গেছে। কেন্দ্রের ভেতর ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬