বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে: তারেক রহমান

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ AM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ AM
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান © ডয়েচে ভেলে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর তারা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন। ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।

সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচার নিয়েও কথা বলেছেন। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনি প্রস্তুতি, দুটোর সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান।

বিএনপি ঐক্যের সরকার বা জাতীয় সরকার গঠনের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আমরা কনফিডেন্ট যে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাব। আমরা সরকার গঠনে সক্ষম হব- এককভাবে।

আরও পড়ুন: ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে: আহমাদুল্লাহ

সেক্ষেত্রে তো কাউকে অপজিশনে থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ একটা ব্যালেন্সড রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্সড সরকার যদি হতে হয়, তাদের সেক্ষেত্রে অপজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে?’

কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
বদলে যাচ্ছে এক সরকারি কলেজের নাম
  • ১০ নভেম্বর ২০২৬
সিসিটিভির নজরদারিতেও হাবিপ্রবি ভান্ডার শাখায় চুরি
  • ১০ নভেম্বর ২০২৬
রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
  • ১০ নভেম্বর ২০২৬
ডিএমপির ২ থানার ওসি বদল ও ডিবির ২ কর্মকর্তাকে বদলি 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950