রাজধানীতে যে কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আছে তারেক রহমানের আসনও

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ PM
 ইসি'র লোগো ও তারেক রহমান

ইসি'র লোগো ও তারেক রহমান © টিডিসি সম্পাদিত

দেশের ৪০ শতাংশের বেশি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সারাদেশের অন্যান্য এলাকার তুলনায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন ১৫টি সংসদীয় আসনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই তালিকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা–১৭ আসনও অন্তর্ভুক্ত রয়েছে। 

ঢাকায় জেলা ও সিটি কর্পোরেশন মিলিয়ে মোট আসন রয়েছে ২০টি। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় রয়েছে ১৫টি সংসদীয় আসন। আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে ঢাকা জেলায় আসন রয়েছে পাঁচটি। সেগুলো হলো ঢাকা-১, ঢাকা-২ ও ঢাকা-৩ এবং ঢাকা ১৯ ও ঢাকা-২০। ঢাকার পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকার বাইরে ঢাকা জেলায় যে পাঁচটি আসন রয়েছে, তাতে মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৯৩টি।

এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ বা অধিক ‌‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র ধরা হয়েছে ৬৮টি ভোটকেন্দ্রকে। আর ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে ৩২টিকে। বাকি ৭৯৩টি কেন্দ্র সাধারণ কেন্দ্র হিসেবেই বিবেচনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, এবারের নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি সিটি করপোরেশ এলাকার অধিভুক্ত ১৫টি আসন।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তালিকায় দেখা গেছে- ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ২১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬১৪টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এরমধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ঢাকা ১৮ আসনে। এই আসনে ২১৮টি কেন্দ্রের মধ্যে ১৮৯টি ঝুঁকিপূর্ণ।

অন্য আসনগুলোর মধ্যে ঢাকা-৪ আসনের ১১৫টির মধ্যে ৯৩টি, ঢাকা-৫ আসনের ১৫০টির মধ্যে ১৩৬টি, ঢাকা-৬ আসনের ১০০টির মধ্যে ৭৯টি, ঢাকা-৭ আসনের ১৬৪টির মধ্যে ১১৮টি, ঢাকা-৮ আসনের ১০৮টির মধ্যে ৮৭টি, ঢাকা-৯ আসনের ১৬৯টির মধ্যে ১৩০টি, ঢাকা-১০ আসনের ১৩৬টির মধ্যে ৯০টি, ঢাকা-১১ আসনে ১৬২টির মধ্যে ১২৮টি, ঢাকা-১২ আসনে ১৩০টির মধ্যে ৭৩টি, ঢাকা-১৩ আসনে ১৩৮টির মধ্যে ১১০টি, ঢাকা-১৪ আসনে ১৫৩টির মধ্যে ১২৪টি, ঢাকা ১৫ আসনে ১২৭টির মধ্যে ৮৩টি, ঢাকা ১৬ আসনে ১৩৭টির মধ্যে ১১টি এবং ঢাকা ১৭ আসনের ১২৪টির মধ্যে ৬৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনারে দপ্তর থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা থাকবে সাথে সিসিটিভি ইন্সটল করা হবে।  

শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, তথ্য উপদেষ্টা বললেন—‘ভ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9