ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে: আহমাদুল্লাহ

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ AM
ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ

ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ © ফাইল ছবি

ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে গণভোটে ‘হ্যা’ এর পক্ষে বলে নিজের অবস্থান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন তিনি।

ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যা’ এর পক্ষে, এমন মন্তব্য করে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘একইসাথে সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে।’

আরও পড়ুন: ভোটের ডিউটিতে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ

তিনি বলেন, ‘এক্ষেত্রে কোন প্রকার ব্যত্যয় যেন না ঘটে, তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ-ভোট মানে শুধু পরিবর্তন নয়, হোক মূল্যবোধ অক্ষুন্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬