নাহিদ-হাসনাত-আসিফ-সারজিসরা কে কোথায় ভোট দেবেন

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ AM
নিজ নিজ আসনে ভোট দেবেন এনসিপির শীর্ষ নেতারা

নিজ নিজ আসনে ভোট দেবেন এনসিপির শীর্ষ নেতারা © টিডিসি সম্পাদিত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা এবার তাদের নিজ নিজ আসনের সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট দেবেন। ইতিমধ্যে দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার কেন্দ্রের তথ্য জানিয়েছে দলটি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে (বেরাইদ, ফকির খালি রোডের মাথা) ভোট দেবেন। পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

দলের আরেক শীর্ষ নেতা সারোয়ার তুষার ভোট দেবেন ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে। রংপুর-৪ আসনের আখতার হোসেন ভোট দেবেন ভায়েরহাট সেন্টারে (টেপা মধুপুর)। মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাবেন তিনি। হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদ বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

আরও পড়ুন: সবার হাতে একে-৪৭ থাকবে, ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না: এডিসি জুয়েল

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর নিউমার্কেটে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহ ভোট দেবেন গোপালনগর হাইস্কুল কেন্দ্রে। আর জাভেদ রাসিন মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬