ইচ্ছা থাকলেও ভোট দিতে পারছেন না যবিপ্রবির প্রায় ৩০০ শিক্ষার্থী

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ PM
যবিপ্রবি

যবিপ্রবি © সংগৃহীত

সীমিত ছুটি, দূরপাল্লার যাতায়াত ভোগান্তি, ভোটের পরপরই সেমিস্টার পরীক্ষা এবং আর্থিক সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে নিজের ইচ্ছা থাকলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রায় তিনশত শিক্ষার্থী। যেখানে অধিকাংশ শিক্ষার্থী বলেছেন এটা তাদের জীবনের প্রথম ভোট হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবির ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলসহ মোট ছয়টি হলে বর্তমানে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন মেসেও নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী থেকে গেছেন।

নিজ নিজ এলাকায় ফিরে ভোট দিতে না যাওয়ার কারণ হিসেবে শিক্ষার্থীরা জানান, ভোটগ্রহণের দুই–তিন দিনের মধ্যেই বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। পাশাপাশি দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, পটুয়াখালীর মতো দূরবর্তী অঞ্চলে স্বল্প ছুটিতে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য হওয়ায় অনেকেই ইচ্ছা থাকলেও বাড়ি যেতে পারছেন না।

হলে অবস্থানরত লক্ষ্মীপুর জেলার এক শিক্ষার্থী অয়ন বলেন, আমার গ্রামের বাড়ি যশোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। আসা–যাওয়ায় প্রায় দুই হাজার টাকা খরচ হবে। মাত্র পাঁচ–ছয় দিনের ছুটিতে এত দূরে যাতায়াত করাটা ভোগান্তির। সামনে আবার রোজার ঈদের ছুটিও রয়েছে। সব মিলিয়ে ভোট দিতে বাড়ি যাওয়া সম্ভব হয়নি।

হলে অবস্থানরত ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ভোটের পরপরই আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হবে। আমার বাড়ি ময়মনসিংহ হওয়ায় যাতায়াতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। অল্প এই কয়দিনের ছুটিতে এত লম্বা সফর করে বাড়ি গিয়ে আবার ফিরে এসে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে যাবে। তাছাড়া আমার টিউশনিও আছে। প্রথম ভোট হিসেবে ও দেশের অন্যান্য দিক বিবেচনা করে এই ভোটটা অনেক গুরুত্বপূর্ণ ছিলো, কিন্তু নানা কারণে যেতে পারছি না।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9