যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড 

২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৪ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৪ PM
যবিপ্রবি লোগো

যবিপ্রবি লোগো © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবারের মতো ‘ডিন’স অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। স্নাতক পর্যায়ে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে অনুষদভুক্ত মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষদের ডিন ও ডিন’স অ্যাওয়ার্ড প্রদানসংক্রান্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ২০১৯–২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের (ফার্মেসি বিভাগের ক্ষেত্রে ২০১৮–১৯ শিক্ষাবর্ষ) জন্য ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফলে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। অধ্যয়নকালে কোনো কোর্সে রিটেক, ফেল, অসম্পূর্ণ ফলাফল বা কোনো সেমিস্টার উইথড্র থাকা যাবে না। 

আরও বলা হয়, এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক কোনো ধরনের শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থী এ অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবেন না। শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার কমপক্ষে ৯০ শতাংশ হতে হবে। আবেদনপত্রের সঙ্গে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, উপস্থিতির প্রত্যয়ন ও বিভাগীয় চেয়ারম্যানের প্রশংসাপত্র সংযুক্ত করতে হবে।

এ বিষয়ে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো.  সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর জন্য প্রথমবারের মতো জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ডিনস অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। প্রত্যেক বিভাগ থেকে দুইজন করে শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নীতিমালা পরিবর্তনজনিত জটিলতার কারণে এ আয়োজনের বিলম্ব হয়েছে। আশা করছি, এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণায় উদ্বুদ্ধ করবে ও অ্যাকাডেমিক জীবনে পরিশ্রমী হওয়ার উদ্দীপনা জোগাবে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9