তারেক রহমানকে সমর্থন করে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ PM
৪ স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

৪ স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন © সংগৃহীত

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারা এ ঘোষণা দেন। 

সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

তারা জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ বলেন, রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যে কোনো মূল্যে বিজয়ী করতে হবে। আমরা একাত্তরের আগে ফেরত যেতে চাই না। ভুলত্রুটি সব শুধরে এগিয়ে যেতে হবে।

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, একটি স্লোগান-সবার আগে বাংলাদেশকে সমর্থন দিতে এসেছি। দেশবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬