আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা-অভিনন্দন

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সমর্থনের প্রতিক্রিয়ায় তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতির এক ঐতিহাসিক মুহূর্তে দেশের পীর, মাশায়েখ ও আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবেন। 

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষ স্থানীয় আলেম ওলামাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, ‘জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।’
 
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী স্বাক্ষরিত এক বার্তায় তারেক রহমান বলেন, ‘আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে  গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।’

তারেক রহমান বলেন, আমি আবারো সম্মানীত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই। 

কালিতে ঢেকে দেওয়া হলো মীর মুগ্ধর মুখাবয়ব
  • ১১ নভেম্বর ২০২৬
বদলি হলেন সরাইল থানার ওসি
  • ১১ নভেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩
  • ১১ নভেম্বর ২০২৬
আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির…
  • ১১ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে, বারান্দা থেকে পড়ে ২ বছরের শিশুর …
  • ১১ নভেম্বর ২০২৬
শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950