ভোটগ্রহণকালে নারীদের মুখ খুলে পরিচয় নিশ্চিতের দাবি বিএনপির

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ PM
উপদেষ্টা ড. মাহদী আমিন

উপদেষ্টা ড. মাহদী আমিন © টিডিসি ফটো

ভোটগ্রহণকালে আইন ও বিধিমালা অনুযায়ী নারীদের মুখ খুলে পরিচয় নিশ্চিতের দাবিরে কথা জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন এই অভিযোগ তোলেন তিনি।

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্তসংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে এবং আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটার শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে, ন্যাশনাল আইডি কার্ড বা হজ্বের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা বাধ্যতামূলক। একইভাবে ভোটগ্রহণের সময় নারী পোলিং কর্তৃপক্ষের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নারী কক্ষে যথাসম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করাও অপরিহার্য।

মাহদী আমিন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান গতকাল দলীয় ইশতেহার ঘোষণা করেছেন। এই ইশতেহার বিগত দিনে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার। জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতা পেলে ইশতেহারের প্রতিটি বিষয় বাস্তবায়ন করবে বিএনপি। ইশতেহারে সবার আগে বাংলাদেশের মূলমন্ত্র ধারণ করা হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, আমি উদ্বেগজনক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেছেন যে, জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে।  এমনকি তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: ‘এক পুলিশ জড়িয়ে ধরে বাঁচাতে চাইলে রাগে তাকে সরিয়ে দিই’

‘আমরা পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে, সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং -এর প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ধর্মীয় অনূভুতিকে অপব্যাবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে।’

যুক্তিতর্কের উদ্দেশ্যে তারেক রহমানকে ট্যাগ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের করা ফেসবুক পোস্টের ব্যাপারে মাহদী আমিন বলেন, ‘নির্বাচনের দুদিন আগে ফেসবুকে পোস্ট এবং তারেক রহমানকে ট্যাগ করা বেশ চটকদার একটি বিষয়। এ বিষয়ে কতটুকু সময় বের করা সম্ভব সেটা ভাবতে হবে। এ বিষয়ে এখনো কথা হয়নি তারেক রহমানের সঙ্গে।’
 
তিনি বলেন, রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ধর্মীয় অনূভুতিকে অপব্যাবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে।

ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9