বিএনপির আরও ২৫ নেতা-কর্মী বহিষ্কার

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) © সংগৃহীত

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের ২৫ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে অন্য প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের তদন্ত শেষে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃতদের তালিকায় ১নং বড় ভাকৈর ইউনিয়ন থেকে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক মো. সুয়েব তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল হক, যুব বিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া এবং সদস্য স্মৃতি ভূষণ চৌধুরী, সজল দাশ, মানিক দাশ ও মো. জাকির মিয়া। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন থেকে বহিষ্কৃত হয়েছেন যুগ্ম সম্পাদক মোশাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শহিদ এবং সদস্য জিল্লুর রহমান ও মুহিবুর রহমান। ৪নং দীঘলবাক ইউনিয়নের নেতাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী, সহ-সভাপতি খলিলুর রহমান।

আরও পড়ুন: দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার

এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. আরজু মিয়া এবং সদস্য আব্দুল মমিন ও মো. আনহার মিয়া। ৫নং আউশকান্দি ইউনিয়ন থেকে সদস্য শফিকুজ্জামান রুহেল, নুর উদ্দিন, শামছুদ্দিন ও ছাত্রদল নেতা এমদাদুল হক মিলনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৭নং করগাঁও ইউনিয়নের সদস্য মো. সজ্জাদ মিয়া এবং ১০নং দেবপাড়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি শাহ আমজাদ আলী ও সদস্য কাজী সুন্দর আলী ও মুহিব খাঁনকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দলীয় নেতৃবৃন্দ ব্রিফিংয়ে স্পষ্ট করেছেন যে, নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিএনপি কোনো ধরনের আপস করবে না। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে মাঠ পর্যায়ের একঝাঁক নেতার বহিষ্কার নবীগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং বিষয়টি নিয়ে পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9