প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবলীগ নেতা

০২ মার্চ ২০২৬, ০২:২০ PM
বাবার জানাজায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে যুবলীগ নেতা শরীফ মজুমদার

বাবার জানাজায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে যুবলীগ নেতা শরীফ মজুমদার © টিডিসি

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার। সোমবার (২ মার্চ) কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত জানাজায় তিন ঘণ্টার জন্য মুক্তি পেয়ে তিনি অংশ নেন। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (১ মার্চ) দুপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার পরশুরামের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য ইয়াছিন শরীফ মজুমদারের প্যারোলে মুক্তি মেলে। এরপর পুলিশ পাহারায় এই যুবলীগ নেতা জানাজায় অংশ নিয়ে বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।জানাজা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইয়াছিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা। এ ছাড়া দীর্ঘ সময় ধরে তিনি পরশুরাম বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিষিদ্ধ সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বেও ছিলেন। 

পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, বাবার জানাজা ও দাফনে অংশ নিতে যুবলীগ লীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। দাফন শেষে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

গত বছরের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬