মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ PM
বিএনপি নেতা রমিজ উদ্দিন

বিএনপি নেতা রমিজ উদ্দিন © সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রমিজ উদ্দিন উপজেলার রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার স্থানীয় শংকুচাইল বাজারের একটি চা দোকানে বসেছিলেন রমিজ উদ্দিন। ওই সময় চিহ্নিত মাদক কারবারি মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রমিজ উদ্দিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মাদক কারবারিরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।

ওসি লুৎফুর রহমান জানান, রমিজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে থানায় আনা হয়েছে। মরদেহ ঢাকা থেকে এলাকায় আনার প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬