মেসেজ ব্লক করে দেওয়ায় ছুরিকাঘাতে প্রেমিক নিহত, প্রেমিকা গ্রেপ্তার

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ PM
মেসেজ ব্লক করে দেওয়ায় ছুরিকাঘাতে প্রেমিক নিহত, প্রেমিকা গ্রেপ্তার

মেসেজ ব্লক করে দেওয়ায় ছুরিকাঘাতে প্রেমিক নিহত, প্রেমিকা গ্রেপ্তার © সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করে দেওয়ায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের দ্বিতীয় বৃহৎ শহর বিলাসপুরের এই ঘটনায় মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পেছনে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ তথা মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেওয়াই প্রধান কারণ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত তরুণের নাম কমতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। পুলিশ জানায়, ছয় মাস আগে ইনস্টাগ্রামে রোশনি সূর্যবংশীর (২২) সঙ্গে তার পরিচয় হয় এবং পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দুই-তিন দিন ধরে তাদের মধ্যে উত্তেজনা বাড়ছিল। অভিযোগ অনুযায়ী, কমতা হঠাৎ রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার নম্বর ও মেসেজ ব্লক করে দেন। এতে ওই তরুণী ক্ষুব্ধ হয় এবং কমতা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন সন্দেহে রোশনি একটি ছুরি নিয়ে তার বাড়িতে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দরজা খোলার পর রোশনি কমতার কাছে তার মোবাইল ফোন দাবি করেন। কমতা ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোশনি কমতার বুকে ছুরিকাঘাত করেন। ঘরের ভেতরের হইচই শুনে কমতার রুমমেট বাইরে এসে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই কমতার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত তরুণী ছুরি নিয়ে ভুক্তভোগীর কক্ষে যান এবং তাকে তার ফোন দিতে বলেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তিনি বুকে ছুরিকাঘাত করেন এবং এটি তাৎক্ষণিকভাবে প্রাণঘাতী ঘটনায় রূপ নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই তরুণী দাবি করেন, তিনি ভয় দেখানোর জন্যই ছুরি নিয়ে গিয়েছিলেন। তবে পুলিশ তার উদ্দেশ্য, তাদের সম্পর্কের ধরন এবং হত্যাকাণ্ডের আগে-পরে ঘটে যাওয়া ঘটনাগুলোর ধারাবাহিকতা ও প্রেক্ষাপট খতিয়ে দেখছে।

আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9