৯ তলা থেকে লাফিয়ে পড়ে একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ AM
তিন বোনের আত্মহত্যা

তিন বোনের আত্মহত্যা © সংগৃহীত

বাবা-মা অনলাইন গেমিং নিষিদ্ধ করায় নিজেদের অ্যাপার্টমেন্ট ভবনের ৯ তলা থেকে তিন বোন একসঙ্গে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এই ঘটনায় ইতিমধ্যে আলোড়ন তৈরি করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীরা হলো- পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। কাছাকাছি বয়সী তিন বোন একসঙ্গে গোসল, খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্ম সহ সবকিছু করতেন বলে জানিয়েছে তাদের পরিবার।

পারিবারিক সুত্রে জানা যায়, কোভিড-১৯ মহামারীর সময় তারা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়েন। তারা অনলাইন টাস্ক-ভিত্তিক একটি ‘কোরিয়ান লাভ গেম’ খেলতেন বলে জানা গেছে।

পুলিশের ভাষ্যমতে, তারা নিয়মিত স্কুলে যেতেন না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন।

ট্যাগ: ভারত
জনপ্রিয় গায়ক আসিফের গাড়িতে গুলি চালাল কারা, কী বলছে পুলিশ?
  • ২৪ অক্টোবর ২০২৬
এসআরবি-১৩-এর অভিযান: ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩
  • ২৪ অক্টোবর ২০২৬
বোনকে খুঁজে দেওয়ার কথা বলে পথ হারানো শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
  • ২৪ অক্টোবর ২০২৬
রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬