ভূমিকম্পে কাঁপল কলকাতাও

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ PM
ভূমিকম্প

ভূমিকম্প © প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাও ভূমিকম্পে কেঁপে উঠেছে। খবর আনন্দবাজার পত্রিকার। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে এই কম্পন অনুভূত হয়েছে রাজ্যের বড় অংশজুড়ে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে আনন্দবাজার পত্রিকা দাবি করেছে। 

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এ ছাড়াও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছে বলে খবর।

এদিকে, একই সময়ে বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জেলায় ভূমিকম্পে কেঁপে উঠেছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজারসহ একাধিক জেলার বাসিন্দাদের ভূমিকম্প অনুভূতের খবর পাওয়া গেছে।

অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের সূত্রে গুগল জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অনুভূত হয় এই ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬