৪০০ মিটার পথে ভাড়া দাবি ১৮ হাজার, অতপর...

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ AM
ট্যাক্সি থেকে বিদেশি তরুণীর জিনসপত্র নামানো হচ্ছে

ট্যাক্সি থেকে বিদেশি তরুণীর জিনসপত্র নামানো হচ্ছে © আনন্দবাজার

বিদেশ থেকে ভারতের মুম্বাই গিয়েছিলেন এক তরুণী। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। এক বিলাসবহুল হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন তিনি। বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকা এক ট্যাক্সিচালককে সে ঠিকানায় যেতে বললেন তিনি। কিন্তু চালক তাকে ভুল ঠিকানায় নিয়ে গেলেন।

তরুণীর দাবি, পরে আবার রাস্তায় ঘুরে ঘুরে সঠিক গন্তব্যে তরুণীকে পৌঁছে দিয়েছিলেন চালক। কিন্তু ৪০০ মিটার দূরত্বের জন্য ১৮ হাজার রুপি ভাড়া চেয়ে বসলেন তিনি। তরুণী সে গাড়ির নম্বরপ্লেটের ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করতেই তা ভাইরাল হয়।

ছবিগুলোতে দে‌খা যায়, এক ট্যাক্সিচালক গাড়ির পেছনে দাড়িয়ে মালপত্র নামাচ্ছেন। ছবিগুলো পোস্ট করে তরুণী জানান, মুম্বাই বিমানবন্দরে নামার পর তিনি ট্যাক্সি ভাড়া করেছিলেন। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে যাওয়ার কথা ছিল তরুণীর।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল কলকাতাও

ট্যাক্সিচালককে হোটেলের ঠিকানায় পৌঁছে দিতে বলেছিলেন তিনি। অভিযোগ, তরুণীর দেওয়া ঠিকানায় না পৌঁছে চালক তাকে অন্য জায়গায় নিয়ে চলে যান। তারপর নির্দিষ্ট ঠিকানায় বিদেশিনিকে পৌঁছে দেন। কিন্তু আকাশছোঁয়া ভাড়াও হেঁকে বসেছিলেন ট্যাক্সিচালক। 

তরুণীর অভিযোগ, মাত্র ৪০০ মিটার পথ যাওয়ার জন্য ১৮ হাজার টাকা ভাড়া চেয়েছিলেন ট্যাক্সিচালক। ছবিগুলো পোস্ট করে সে বিদেশিনি উপায় না দেখে মুম্বাই পুলিশের নজর কাড়েন। তরুণীর কাছ থেকে সব তথ্য জেনে চালককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। খবর: আনন্দবাজার।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬