৫০ বছর ধরে তৈরি প্রাণ গোপালকে বিনিময় ছাড়াই নিয়ে নিয়েছে ভারত!

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ PM
ডা. প্রাণ গোপাল দত্ত

ডা. প্রাণ গোপাল দত্ত © টিডিসি ফটো

সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি দাবি করেছেন ৫০ বছর ধরে বাংলাদেশে গড়ে ওঠা কিংবদন্তি চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তকে কোনো বিনিময় ছাড়াই ভারত নিয়ে নিয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন ডা. প্রাণ গোপালকে সে দেশে চিকিৎসাসেবা প্রদানের অনুমোদন দেওয়ার বিষয়টি সামনে আসার পর তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গোলাম মওলা রনি তার ফেসবুক পোস্টে লেখেন, 'ছোট বেলায় রুনা আয়লাকে নিয়ে গল্প শুনতাম যে ভারত ফারাক্কার বিনিময়ে রুনা লায়লাকে নিতে চেয়েছিলো কিন্তু বঙ্গবন্ধু দেননি। আজ অনেক দিন পর এই মহান শিল্পীকে নিয়ে শৈশবের গল্প মনে হলো উপমহাদেশের কিংবদন্তি চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ঘটনা শুনে। ডা. প্রাণগোপাল ভারতে আছেন !'

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সম্পদ হিসেবে তৈরি হওয়া এই চিকিৎসককে ভারত অনায়াসেই নিজেদের করে নিয়েছে। রনি তার পোস্টে বলেন, 'আমাদের দেশ গত ৫০ বছর ধরে একজন প্রাণগোপাল তৈরি করেছে এবং ভারত কোন বিনিময় ছাড়াই তাকে নিয়ে নিয়েছে. ডাঃ প্রাণগোপালকে সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন সেইদেশে ডাক্তারি করার অনুমোদন দিয়েছে !'

গোলাম মওলা রনি বলেন, '১৯৭১ সালে আমরা রুনা লায়লাকে হারাইনি। উল্টো কবি নজরুলকে পেয়েছিলাম ! রাজাকার আলবদর এবং পাকিস্তান সরকারের তাবেদার হওয়া সত্ত্বেও দেশের জ্ঞানী গুনি আমলা কামলা সবাইকে পাকিস্তান থেকে এনে দেশের কাজে লাগিয়েছিলাম। আর ২০২৬ সালে সাকিব আল হাসান, ডা. প্রাণ গোপালদের মতো কতোজনকে যে হারিয়েছি তার হিসেব কার কাছে চাইবো!'

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬