বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে স্কোয়াডে বড় পরিবর্তন আনল শ্রীলঙ্কা

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ AM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ AM
শ্রীলঙ্কা দল

শ্রীলঙ্কা দল © টিডিসি ফটো

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে নিজেদের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সহ-আয়োজক দেশটির ঘোষিত এই চূড়ান্ত দলে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে, যেখানে প্রাথমিক দল থেকে একাধিক খেলোয়াড় রদবদল করা হয়েছে।

চূড়ান্ত এই স্কোয়াডে বড় চমক হিসেবে আবারও ফিরে এসেছেন কামিন্দু মেন্ডিস। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভাও দলে অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচকরা সুযোগ দিয়েছেন ২৩ বছর বয়সী তরুণ ব্যাটার পাভন রথনায়েককে। পেস আক্রমণে রাখা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাঁধে চোট পাওয়া এশান মালিঙ্গাকে। তবে জায়গা হারিয়েছেন বোলার প্রমোদ মাদুশান।

দলের আরেক নতুন মুখ পাভন রথনায়েকের অন্তর্ভুক্তি বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হলেও মাত্র এক ম্যাচ খেলেই তিনি বাদ পড়েছিলেন। তবে নির্বাচকরা এবার তার ওপর আস্থা রাখলেন।

শ্রীলঙ্কার বোলিং বিভাগ নিয়ে খুব একটা উদ্বেগের কারণ নেই বলেই মনে করা হচ্ছে। পেস বিভাগে দুশ্মন্ত চামীরা এবং মাথিশা পাথিরানার সঙ্গী হচ্ছেন এশান মালিঙ্গা। যদিও মালিঙ্গার চোট ও বর্তমান ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। অন্যদিকে স্পিন বিভাগের শক্তি বাড়াতে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহীশ থীকশানার নেতৃত্বে প্রস্তুত আছেন ওয়েলালাগে, আসালঙ্কা ও কামিন্দু মেন্ডিস।

এবারের বিশ্বকাপে গ্রুপ 'বি'-তে লড়বে লঙ্কানরা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। বিশেষ সুবিধা হিসেবে গ্রুপের চারটি ম্যাচই তারা খেলবে নিজেদের ঘরের মাঠে। ৮ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমান, ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে মালিঙ্গার ইনজুরি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট এক বার্তায় জানিয়েছে, 'মালিঙ্গা আজই কলম্বো ফিরে যাবেন। সেখানে এমআরআই স্ক্যানের মাধ্যমে চোটের মাত্রা নির্ণয় করা হবে এবং পরবর্তী করণীয় ঠিক করা হবে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানকা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, পাভন রথনায়েকে, ডুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহীশ থীকশানা, দুশ্মন্ত চামীরা, মাথিশা পাথিরানা ও এশান মালিঙ্গা।

২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9