ভারতে বিপক্ষে না খেলা নিয়ে পিসিবিকে নতুন বার্তা আইসিসির

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচ নিরাপত্তা শঙ্কায় বর্জনের কথা জানায় পিসিবি। তবে পিসিবির এই সিদ্ধান্তে আইনি জটিলতার আশঙ্কা দেখা দিয়েছে। 

পিসিবি সূত্রে পিটিআই জানায়, ম্যাচ না খেললে আইসিসি পাকিস্তানের বার্ষিক রাজস্ব আটকে রাখতে পারে। ওই অর্থ থেকে সম্প্রচারক জিওস্টারকে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার। পরিস্থিতি নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। গুরুতর শাস্তির জন্য বোর্ড মানসিকভাবে প্রস্তুত বলে জানা গেছে। তবে আইসিসির সতর্কতায় বোর্ডে চাপ বাড়ছে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।

পিটিআইকে পিসিবির সূত্র বলেছেন, ‘পাকিস্তান যদি ভারতের বিপক্ষে খেলতে না নামে, তাহলে শুধু আর্থিক জরিমানা বা সম্প্রচারকদের মামলার ঝুঁকিই নয়, আইসিসির ডিসপিউট রেজোল্যুশন কমিটিতে (ডিআরসি) যেকোনো চেষ্টাও ব্যর্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে।’ 

আইসিসির ডিআরসি একটি অভ্যন্তরীণ কমিটি, যা আইসিসির নিজস্ব বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল শোনে না। নাকভির কর্মকান্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা বোর্ডের সূত্র বলেছেন, ‘ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে সরকারের নির্দেশ থাকলেও পিসিবি সমস্যায় পড়তে পারে। কারণ, তারা নিজেদের ইচ্ছাতে সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে (শ্রীলঙ্কায়) খেলছে, ভারতে নয়।’ 

পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ খেলেছে জানিয়ে সেই সূত্র আরও বলেছেন, ‘দ্বিতীয়ত, ভারত সরকার তাদের দলকে পাকিস্তানে খেলার অনুমতি না দিলেও এশিয়া কাপ বা আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে তাদের কখনোই বাধা দেয়নি, এমনকি গত মে মাসের সংঘাতের পরও।’ 

আইসিসির সব ইভেন্টের জন্য ব্রডকাস্টারদের সাথে চুক্তি রয়েছে। এক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে সম্প্রচারকদের। 

সূত্রটি আরও বলেন, ‘যখন আইসিসি সমস্ত ইভেন্টের জন্য সম্প্রচারকের সঙ্গে চার বছরের চুক্তি করেছিল, সেই চুক্তিতে পাকিস্তান ও ভারতের ম্যাচও অন্তর্ভুক্ত ছিল, যার ভিত্তিতে সম্প্রচারকরা আইসিসিকে অর্থ প্রদান করেছে। সুতরাং চুক্তি ভঙ্গ হওয়ায় পিসিবি ও আইসিসিকে আদালতে তোলার আইনি অধিকার রয়েছে সম্প্রচারকদের।’

ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9