আরামকো তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান

০২ মার্চ ২০২৬, ০২:১৯ PM
আরামকো তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান

আরামকো তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান © সংগৃহীত

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন। এই হামলার পর সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি কার্যক্রম বন্ধ করেছে। সোমবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানা গেছে।

হামলার ভিডিওতে দেখা যায়, ড্রোন হামলার পর স্থাপনায় আগুন লাগে। অবশ্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এর আগে ওই অঞ্চলে আন্তর্জাতিক বিমান হামলা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের রাস তানুরা রিফাইনারিতে ড্রোন হামলা হলো।

রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়।

এই স্থাপনায় রয়েছে শোধন ইউনিট, বড় বড় সংরক্ষণ ট্যাংক ও পাইপলাইনের নেটওয়ার্ক । আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরও আছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই স্থানের বড় ভূমিকা আছে। যে কারণে এখানে কড়া নিরাপত্তা ও উন্নত নজরদারি ব্যবস্থা রয়েছে। বিশ্ববাজারে তেল রপ্তানিতে রাস তানুরা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতাও তৈরি হতে পারে।

ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি
  • ২০ আগস্ট ২০২৬