ইরানে আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

০২ মার্চ ২০২৬, ০১:২১ PM
প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ সমাবেশ

প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ। রবিবার (১ মার্চ) দুপুরে শহরের প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সাধারণ সম্পাদক তসলিমুর রহমান। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ইকবাল কবির জাহিদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য প্রফেসর ইসরারুল হক ও নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকী।

বক্তারা অভিযোগ করেন, ইরানের স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর ইসরাইল ও আমেরিকার হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানান।

একই সঙ্গে বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ থেকে জাতিসংঘর প্রতি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬