ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ PM
জনসভায় তারেক রহমান

জনসভায় তারেক রহমান © টিডিসি ফটো

ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যাল মাঠের সমাবেশের মঞ্চে পৌঁছেছেন তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাঠে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। মাঠ প্রাঙ্গনে আসলেই হাজার হাজার নেতা-কর্মী তুমুল করতালে দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানায়। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীত বস্ত্র বিতরণ করতে ঠাকুরগাঁও এসেছিলেন তারেক রহমান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান ২০০৩ সালের ৪ জানুয়ারি। ওই সম্মেলনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সেজন্য ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন বিএনপির নেতা-কর্মীদের কাছে অন্য রকম একটা আবেগ রয়েছে যার বহির্প্রকাশ নির্বাচনি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জেলাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জন্ম। তিনি দলের শুধু মহাসচিবই নয়, সারাদেশের মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। সেজন্য ঠাকুরগাঁও বাসীর  কাছে মির্জা ফখরুল ইসলাম স্যার অন্য রকম গর্ব তারা নিজেদের পরিচয় দেন।

পবিত্র কোরআন তেলোয়াতের পর পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য  দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন মাওলানা্ খলিলুর রহমান, গীতা পাঠ করেন ওমা শংকর ও বাইবেল পাঠ করেন ফাদার জসিম মুরমু।

সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি  মির্জা ফয়সল আমিন। সঞ্চলনায় রয়েছেন জেলার সাধারণ সম্পাদক পয়গাম আলী।

জেলা সভাপতি মির্জা ফয়সল বলেন, ‘‘ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের জন্য। ‘‘ দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন নির্বাচনি সমাবেশে কীভাবে মানুষের ঢল নেমেছে। ”

এদিকে সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারেক রহমান সৈয়দপুরের  উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে হেলিকপ্টারে ঠাকুগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জেলার বিভিন্ন এলাকায় থেকে জেলা স্কুল মাঠে সমবেত হতে থাকে। নেতা-কর্মীদের অনেকেরই হাতে রয়েছে ঠাকুরগাঁওয়েরর বরণ্যে সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও এবং  পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।   

এই সমাবেশে ঠাকুগাঁও ও পঞ্চগড়ের দলীয় প্রার্থীরা রয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও -৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম রয়েছেন।

‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন ৫ গ্রামের মানুষের
  • ২০ মার্চ ২০২৬
জুমাতুল বিদা আজ, শেষ রমজানে মোনাজাতে মাগফিরাত-তওবার বিশেষ স…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence