নির্বাচনী পরিবেশের কোনো ঘাটতি দেখছি না : রবিউল

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ PM
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শেখ রবিউল ইসলাম রবি

ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শেখ রবিউল ইসলাম রবি © টিডিসি

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল ইসলাম রবি বলেছেন, বর্তমানে নির্বাচনী এলাকায় একটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। নির্বাচনী পরিবেশের কোন ঘাটতি দেখছি না। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-১০ আসনের ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, পুরো ব্যাপারটি পর্যালোচনা করে আমি দেখছি—লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। তাই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ আমি দেখি না। সব দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত সবাই আনন্দমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছে। বড় ধরনের কোনো সংঘাত নেই বললেই চলে।

বিএনপি প্রার্থী আরও উল্লেখ করেন, ‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছি। পরিবেশ উৎসবমুখর, আমরা ভোটের অপেক্ষায় আছি। ভোট গণনার পর যে দল বা প্রার্থী বিজয়ী হবে, সবাই তাকে স্বাগত জানাবে এবং পরাজিত প্রার্থী ফলাফল মেনে নেবেন বলে আমি বিশ্বাস করি।’

এই নির্বাচনকে গণতন্ত্রের উত্তরাধিকার রক্ষার নির্বাচন হিসেবে অভিহিত করে তিনি বলেন, এটি শুধু সংসদ সদস্য হওয়ার নির্বাচন নয়, বরং রাষ্ট্রবিধির মধ্যে থেকে রাষ্ট্রকে রায় দেওয়ার নির্বাচন। সেই জায়গায় সব রাজনৈতিক দল ও প্রার্থী সচেতন রয়েছে।

নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল ইসলাম রবি বলেন, এলাকায় গ্যাসের কিছু সংকট রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে আমি এই অঞ্চলের মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব করব। তাদের সমস্যাগুলো জানা এবং সমাধান করাই হবে আমার প্রধান কাজ।

তিনি আরও জানান, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসা, তিতাস ও ডিপিডিসির মতো সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির মাধ্যমে জনগণের আস্থা বাড়ানো তার অন্যতম লক্ষ্য।

এলাকার সামাজিক সমস্যা, যেমন মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬