এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ PM
এনসিপি যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির

এনসিপি যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজেই এক পোস্টে বিষয়টি জানিয়েছেন৷

ওই পোস্টে জয়নাল আবেদীন শিশির জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না৷ তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’

হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন। পোস্টে এনসিপির এ নেতা লেখেন, আজকে আমাকে এই নম্বর থেকে অফলাইন-অনলাইনে বারবার হত্যার হুমকি দিচ্ছে। হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয় কি?

তিনি লেখেন, ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামবো না, ইনশাআল্লাহ।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬