জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ PM
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © টিডিসি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

দলটির মিডিয়া সেলের এক বার্তায় এতথ্য জানানো হয়। বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলা হবে। এতে উপস্থিত থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, সালেহ উদ্দিন সিফাত ও অ্যাডভোকেট হুমায়রা নূর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত প্রমুখ। 

এরআগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে এনসিপির একটি প্রতিনিধিদল। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন, অ্যাডভোকেট হুমায়রা নুর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত বৈঠকে উপস্থিত ছিলেন। 

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬