‘সন্ত্রাসীদের পুনর্বাসন করে তারা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে’

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ PM
ফেনীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন এহসানুল মাহবুব জোবায়ের

ফেনীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন এহসানুল মাহবুব জোবায়ের © সংগৃহীত

৫ আগস্টের পর পালিয়ে যাওয়া আওয়ামীলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করে তাদের দিয়ে একটি দল কেন্দ্র দখলের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী—০১ আসনের এম্বাসেডর এহসানুল মাহবুব জোবায়ের।

আজ রবিবার (১ ফেব্রুয়ারী) বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাগলনাইয়া উপজেলা কর্তৃক আয়োজিত মহামায়া ইউনিয়নের এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই এলাকার মানুষ এমন কাউকে বেছে নিবে না, যিনি এই এলাকার সন্তান না। এই জনপদের মানুষ কামাল ভাইকেই বেছে নিবে কারণ তিনি এই মাটির সন্তান। এই জনপদের মানুষের জন্য দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছেন।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ৫ আগস্টের পর আমরা যখন বিচারের দাবি তুলেছি তখন তারা মামলা বানিজ্য করেছে, সংস্কারকে বাধাগ্রস্ত করেছে। তারা একসময় ‘নির্বাচন নির্বাচন’ বলে জিকির করতো, যখন নির্বাচনের সময় এসেছে তারা ভয় পাচ্ছে। দেশের মানুষের জনমত এখন ১১ দলীয় জোটের পক্ষে বুঝে তারা নির্বাচন বানচাল ও কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে।

এতে আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য এডভোকেট এস এম কামালউদ্দিন, জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, জেলা এনসিপিরসহ সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসাইন ও ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমীর কেএম আজাদ হোসেন প্রমুখ।

অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অধিনায়কত্ব কেন ছাড়ছেন, জানালেন জ্যোতি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, নেপথ্যে যা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬