জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে প্রশ্ন তুলে যে দাবি জানালেন জুলকারনাইন

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ PM
জুলকারনাইন সায়ের

জুলকারনাইন সায়ের © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবির বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে প্রযুক্তিগত প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন জুলকারনাইন সায়ের। ১ ফেব্রুয়ারি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

স্ট্যাটাসে জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, যদি কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট অধিগ্রহণ করা হয়, সেটা যেকোনভাবেই হোক না কেন, যিনি আসল ব্যবহারকারী, তিনি যখন সেটা বুঝতে পারেন। তখন অবশ্যই একাউন্ট উদ্ধারের জন্যে সংশ্লিষ্ট প্লাটফর্মের সাথে কোন না কোনভাবে যোগাযোগ করেন। সেসব যোগাযোগের একটা ট্রেইল থাকে। 

যদি যোগাযোগ না করেও একাউন্ট ফেরত পেয়ে যান; তাহলে নিশ্চই পূর্বের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেন। আর ‍ভ‍্যারিফাইড ফিচার থাকলে দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা। যখন নতুন পাসওয়ার্ড আপডেট করা হয়; তখন স্বাভাবিকভাবেই মূল ব্যবহারকারী একটি অটোজেনারেটেড ইমেইল এবং কিছু ক্ষেত্রে ওটিপি রিসিভ করেন। 

জামায়াত আমিরের অ্যাকাউন্টের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যিনি দাবি করছেন তাঁর একাউন্ট হ্যাক করা হয়েছিলো এবং সেই ঘটনার যদি নির্দিষ্ট সময় জানা থাকে; তাহলে যখন তিনি একাউন্টটি নিজ আয়ত্ত্বে এনে পাসওয়ার্ড পরিবর্তন করলেন, তখন তাঁর অবশ‍্যই একটি মেইল পাওয়ার কথা; যেখানে উল্লেখ করা থাকবে যে পাসওয়ার্ড আপডেট করা হয়েছে। সেই ইমেইলটা শেয়ার করলেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। ইমেইলে টাইম স্ট‍্যাম্পও স্পষ্ট উল্লেখ করা থাকে। যাকে সন্দেহ করা হচ্ছে, তিনি নিজ ইনবক্স ব্লার করে কেবল ওই একটি ই-মেইলের বিস্তারিত স্ক্রীন রেকর্ড/ভিডিও করে পাবলিকলি প্রকাশ করলেই তো হয়ে গেলো!

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬