বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু জামায়াত প্রার্থীর

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ PM
বিএনপি নেতার পিতার কবর জিয়ারত জামায়াত প্রার্থীর

বিএনপি নেতার পিতার কবর জিয়ারত জামায়াত প্রার্থীর © টিডিসি ফটো

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নির্বাচনী মাঠে ব্যতিক্রমী রাজনৈতিক সৌজন্য প্রদর্শন করলেন জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দীনের পিতার কবর জিয়ারতের মাধ্যমে তিনি দিনের গণসংযোগ কর্মসূচি শুরু করেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচির আগে বিএনপি নেতার মরহুম পিতার কবরের পাশে দাঁড়িয়ে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কবর জিয়ারত শেষে তিনি হাইলধর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার নানামুখী সমস্যা শোনেন এবং টেকসই উন্নয়ন ও ‘ন্যায়ভিত্তিক রাজনীতি’ প্রতিষ্ঠার আশ্বাস দেন। গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া কামনা করেন তিনি।

ভিন্ন রাজনৈতিক আদর্শের হলেও প্রতিদ্বন্দ্বী দলের নেতার পরিবারের প্রতি এমন শ্রদ্ধাশীল আচরণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

স্থানীয় বিশ্লেষকদের মতে, আদর্শিক ভিন্নতার ঊর্ধ্বে উঠে সামাজিক ও মানবিক মূল্যবোধের বার্তা দেওয়ার চেষ্টা হিসেবেই এই উদ্যোগকে দেখছেন ভোটাররা।

পোস্টগ্রাজুয়েশন শেষ হওয়ার আগে বিয়ে করতে পারবেন না ডাক্তাররা!
  • ২১ নভেম্বর ২০২৬
মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, পুড়িয়ে দিল একাধিক…
  • ২১ নভেম্বর ২০২৬
জাবিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে কাল
  • ২১ নভেম্বর ২০২৬
জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালে ওষুধ পাঠালেও বঞ্চিত সেন্টমার্টিনের রোগীরা, টাকা দ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রায় ৫০০ কোটি টাকার ভবন নির্মাণকাজ পাচ্ছে কালো তালিকাভুক্ত…
  • ২১ নভেম্বর ২০২৬