ব্যানার ছিঁড়ে ফেলাসহ কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, জানানোর পরও ব্যবস্থা নেয়নি ইসি: নাহিদ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ PM
২৩ নং ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে নাহিদ ইসলামের বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে

২৩ নং ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে নাহিদ ইসলামের বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে © টিডিসি ফটো

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতিদিন আমার কতোগুলো ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে তা খোঁজ নিয়ে দেখেন, আমাদের কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। আমার আসনে এ অবস্থা হলে অন্যদের আসনে কি অবস্থা তা বুঝে নেন। ইসিকে জানানোর পরও তারা ব্যবস্থা নেয়নি। নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম রামপুরার গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। 

এরআগে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে নাহিদ ইসলামে ভেরিফায়েড পেজ থেকে এডমিন পোস্টে একটি ছেঁড়া ব্যানারের ছবি শেয়ার করে বলা হয়, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক নাহিদ ইসলামের বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেয়ার প্রাণপণ চেষ্টা চলছে।

আরও বলা হয়,  গতকাল রাতে ২৩ নং ওয়ার্ড এ নূরবাগ মসজিদের পাশে নাহিদ ইসলামের বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা নাহিদ ইসলামকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ। 

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬