ঢাকা-১১ আসন

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে নাহিদের রিট

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ PM
বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুম ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুম ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি ফটো

ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রিটে দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগে এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। 

এদিন দুপুরে পশ্চিম রামপুরার গণসংযোগে নাহিদ ইসলাম বলেন, কয়েকদিন আগে আমরা বিভিন্ন সোর্স থেকে জেনেছি উনি দ্বৈত নাগরিক। তিনি ইসিতে তথ্য গোপন করেছেন। এই এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কোর্টে গিয়েছি। এখন আইনের সিদ্ধান্ত আইন বিচার করবে।

এর আগে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬