জাতীয় পার্টি প্রসঙ্গে আসিফ মাহমুদ

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ PM
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ © টিডিসি ফটো

জাতীয় পার্টি প্রসঙ্গে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব বহন করে না।  জামায়াত, বিএনপি ও এনসিপিসহ সকল গুরুত্বপূর্ণ দল হ্যাঁ ভোটের পক্ষে আছে। দিল্লির দাস কোন রাজনৈতিক দল কী বলল না বলল তাতে কিছু যায় আসে না। আজ রোববার (১ ফেব্রুয়ারী) বিকেলে রংপুরের পীরগন্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা সংস্কারের পক্ষে জনমত গঠনের জন্য সারাদেশে পদযাত্রা শুরু করেছি। এই কারণেই আজকে রংপুরে এসে প্রথমেই আবু সাঈদের কবর জিয়ারত করতে আসছি। আমরা ত্রিশ আসনে নির্বাচনে প্রার্থী দিলেও দুইশত সত্তুর আসনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে এ্যামবাসেডর নিয়োগ করেছি। সুতরাং আমরা তিনশ আসনেই নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছি। 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে  আসিফ মাহমুদ বলেন, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের একটা উপজেলা সেক্রেটারীকে হত্যা করা হয়েছে। আমরা এইসব বিষয় পর্যবেক্ষণ করছি। যদি কোন ষড়যন্ত্রমূলক নির্বাচন করার চেষ্টা করে, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। 

অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অধিনায়কত্ব কেন ছাড়ছেন, জানালেন জ্যোতি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, নেপথ্যে যা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬